×

আন্তর্জাতিক

পেজেশকিয়ান

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:৪০ পিএম

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না

ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি লঙ্ঘন হলেও ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  খবর মিডল ইস্ট আইয়ের। 

যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘যুদ্ধ কখনোই দেশের স্বার্থে নয়। তবে যদি কেউ ইরানের মর্যাদা, ভূখণ্ড ও মাতৃভূমিকে আঘাত করে ভেবে থাকে যে দেশটি আত্মসমর্পণ করবে বা পিছু হটবে, তাহলে সেটি তাদের ভুল ধারণা।'

গাজার উদাহরণ টেনে তিনি আরো বলেন, ‘তিন বছর ধরে একটি ছোট উপত্যকাকে তারা আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি।’ তাই তেহরানকেও একইভাবে পরাজিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে।  আল জাজিরা বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ‘একাধিক লক্ষ্যবস্তুতে’ নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরান বাহরাইন ও কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার (১০ জুন) গভীর রাতে ট্রাম্পের ‘নির্দেশে’ এসব হামলা চালানো হয়। তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলা ছিল ‘ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের’ জবাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App