×

জাতীয়

রূপালী ব্যাংকে ডাকাতের হানা, যেকোনো সময় অভিযান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম

রূপালী ব্যাংকে ডাকাতের হানা, যেকোনো সময় অভিযান

ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জের জিনজিরায় রূপালী ব্যাংকে ডাকাত দল হানা দিয়েছে। তারা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে গ্রাহকদের জিম্মি করে রেখেছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হন এবং ব্যাংকটি ঘিরে রেখেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দল ব্যাংকে প্রবেশ করে। বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ডাকাত দলটিকে ঘিরে রেখেছেন এবং যে কোনো সময় অভিযান পরিচালনা করা হবে। সেখানে অবস্থান নিয়ে ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা যায়, ব্যাংকটির ভেতরে ১২ জন ডাকাত সদস্য রয়েছে। সেখানে জিম্মি অবস্থায় রয়েছেন ১০ থেকে ১২ জন গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারী। তবে ডাকাতরা এখন পর্যন্ত কোনো ধরনের মুক্তিপণ চায়নি।

মাজহারুল বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, ভেতরে ডাকাত দলের ১২ সদস্য রয়েছে। সংখ্যাটি আসলেই সঠিক কিনা, তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না।

কিছুক্ষণের মধ্যেই উদ্ধার অভিযান পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, আমরা কীভাবে উদ্ধার অভিযান পরিচালনা করব, সে বিষয়ে বাহিনীগুলোর সদস্যদের মধ্যে আলোচনা চলছে।

এর আগে দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের ওই শাখায় ডাকাত দলের হানা দেওয়ার খবর পাওয়া যায়। এ খবর তাৎক্ষণিকভাবে এলাকায় জানাজানি হয়ে যায়। পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ডাকাত হানা দেয়ার তথ্য ছড়িয়ে দেয়া হয়। পরে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শাখাটি বাইরে থেকে ঘিরে ফেলেন।

ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দুপুর ২টার দিকে ডাকাত দলের সদস্যরা রূপালী ব্যাংকের ওই শাখায় প্রবেশ করেছে বলে খবর পেয়েছি। তাদের হাতে অস্ত্র রয়েছে বলে তথ্য এসেছে। আমরা তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব

জামায়াতের ছায়া বাজেটে ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবনা

জামায়াতের ছায়া বাজেটে ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App