×

জাতীয়

তাবলিগের দুই পক্ষকেই বিশেষ নির্দেশ দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পিএম

তাবলিগের দুই পক্ষকেই বিশেষ নির্দেশ দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৭ ডিসেম্বর) থেকে কাকরাইল মসজিদের আশপাশে মাওলানা জুবায়ের-এর অনুসারীদের কোনো রকমের বড় জমায়েত থেকে বিরত থাকার এবং মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের একই তারিখ থেকে কাকরাইল মসজিদে শবগুজারিসহ (রাত্রিযাপন) তাবলিগ জামাতের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব ইসরাত জাহান।

আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে দীর্ঘদিন ধরে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে চলে  আসা বিভেদ ও দ্বন্দ্ব এখন আরো প্রকট আকার ধারণ করেছে। একপক্ষ আরেক পক্ষকে বাতিল ও নানা বক্তব্যের জেরে এই দ্বন্দ্ব চরমে রূপ নিয়েছে। উল্লেখ্য (১৭ ডিসেম্বর) ভোরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ঝড়ের পূর্ভাবাস

সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ঝড়ের পূর্ভাবাস

দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল বিজয়ের ‘জনা নায়াগান’

দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল বিজয়ের ‘জনা নায়াগান’

সেমিকন্ডাক্টর খাতে বড় বিনিয়োগ পরিকল্পনা সরকারের

সেমিকন্ডাক্টর খাতে বড় বিনিয়োগ পরিকল্পনা সরকারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App