×

রাজধানী

রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে পথচারীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৮ এএম

রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে পথচারীর মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের পাল্টাপাল্টি প্রতিযোগিতার মধ্যে চাপা পড়ে শহীদুল্লাহ (৩৭) নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরা টিভি সেন্টারের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাইদা পরিবহনের একটি বাস ও এর চালককে আটক করা হয়েছে।

নিহত শহীদুল্লাহর পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে দুই বাসের পাল্টাপাল্টি প্রতিযোগিতার সময় চাপা পড়ার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

শহীদুল্লাহ রাজধানীর ডেমরার নড়াইবাগে থাকতেন। তিনি কুয়েত মৌসুমি ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন। তাঁর ছোট ভাই জুয়েল রানা বলেন, শহীদুল্লাহ গত শনিবার চীন ভ্রমণে গিয়েছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেশে ফেরেন তিনি। দুপুরে বাসায় যাওয়ার উদ্দেশে রামপুরা ব্রিজে একটি বাস থেকে নামেন। এ সময় অন্য দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে চাপা পড়েন।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে রামপুরা টিভি সেন্টারের সামনে রাইদা বাসের চাপায় ঘটনাস্থলে মারা যায় ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাইদা বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতি উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App