×

জাতীয়

৬টি প্রতীক চূড়ান্ত, বিকেলে ইসিতে যাচ্ছে এনসিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১২:২২ পিএম

৬টি প্রতীক চূড়ান্ত, বিকেলে ইসিতে যাচ্ছে এনসিপি

নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি ; সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২২ জুন) বিকেল ৩টায় ইসিতে নিবন্ধন আবেদন জমা দেবে এনসিপির প্রতিনিধিদল। দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বলেন, আজই আমাদের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে আবেদন ফরম জমা দেবেন।

একই দিন (২২ জুন) ইসির পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন গ্রহণের শেষ দিন হিসেবেও নির্ধারিত।

ছাত্র গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী একটি দল হিসেবে এ বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এনসিপি। তবে চার মাস পেরিয়ে গেলেও এর আগে তারা ইসিতে কোনো নিবন্ধনের আবেদন জমা দেয়নি। এই প্রেক্ষাপটে, দলের সরকারি স্বীকৃতি ও বৈঠকে প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে কয়েকটি রাজনৈতিক দল।

এ বিষয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণে সময়ের প্রয়োজন হয়। জেলা-উপজেলায় কমিটি গঠন, অফিস স্থাপন এবং সদস্য সংগ্রহ ফরমসহ অন্যান্য আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে তবেই আমরা আবেদন করতে যাচ্ছি।

আরো পড়ুন : ইসিতে নতুন দল নিবন্ধনের আবেদনের সময় শেষ আজ

তিনি আরো বলেন, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের জেলা-উপজেলা কমিটি ও অন্যান্য কাঠামো গঠনের কাজ শেষ হয়েছে।

প্রতীকসংক্রান্ত প্রশ্নে আখতার হোসেন বলেন, আমরা ৫ থেকে ৬টি নির্বাচনী প্রতীক ঠিক করেছি। তবে আবেদন জমা দেওয়ার পর প্রতীকগুলোর বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

এনসিপির এই নিবন্ধন প্রক্রিয়া সফল হলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App