×

জাতীয়

ভাঙা হলো বিজয় সরণির ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’, জুলাই স্মরণে হবে ‘গণমিনার’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৯:১৩ এএম

ভাঙা হলো বিজয় সরণির ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’, জুলাই স্মরণে হবে ‘গণমিনার’

২০২৩ সালের ১০ নভেম্বর 'মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ' উদ্বোধন করা হয়। ছবি : সংগৃহীত

ঢাকার বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘মৃত্যুঞ্জয়’ ভাস্কর্’ এবং সেটি ঘিরে থাকা ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’-এর স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। সেই জায়গায় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘গণমিনার’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (২৭ জুন) সকাল থেকে ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’-এর সাতটি দেয়াল ভাঙার কাজ শুরু হয় এবং তা চলে পুরো দিন।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ভাস্কর্যটি দীর্ঘদিন ধরে অগোছালো অবস্থায় পড়ে ছিল। এখন পুরো জায়গা পরিষ্কার করা হয়েছে। সেখানে নতুন ভাস্কর্য তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যা হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি।

তিনি বলেন, জুলাই মাসের মধ্যেই আমরা কাজ শুরু করতে চাই। কারণ ফাঁকা জায়গা ফেলে রাখলে মানুষ প্রশ্ন তোলে—এখানে কী হবে?

‘গণমিনার বাস্তবায়ন কমিটি’ গত ২০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দেয় বিজয় সরণিতে ‘গণমিনার’ নির্মাণ করা হবে।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে ১ হাজার ৪০০ শহীদ এবং হাজার হাজার আহত মানুষকে স্মরণ করতেই এই ‘গণমিনার’। এটি শুধু একটি মিনার নয়—এটি গণমানুষের প্রতিবাদের প্রতীক হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন : এবার ৯ ধরনের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

৫ আগস্টের মধ্যেই প্রাথমিক কাঠামো দৃশ্যমান করার পরিকল্পনা রয়েছে। গণমিনার নির্মাণে গণচাঁদার কর্মসূচিও গ্রহণ করা হয়েছে যাতে সাধারণ মানুষ এই ইতিহাসের অংশ হতে পারেন।

২০২১ ও ২০২২ সালে বিজয় দিবসের কুচকাওয়াজে 'মৃত্যুঞ্জয়' নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য প্রদর্শিত হয়। পরে ওই ভাস্কর্য স্থাপন করা হয় ঢাকার বিজয় সরণিতে, ভাস্কর্য ঘিরে গড়ে তোলা হয় 'মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ'।

বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত ওই চত্বরের সাতটি দেয়ালে ভাষা আন্দোলন থেকে শুরু করে অন্যান্য আন্দোলন ও বাঙালির মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান চিত্রিত করা হয়। ২০২৩ সালের ১০ নভেম্বর 'মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ' উদ্বোধন করেন বঙ্গবন্ধুর মেয়ে, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত বছরের ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। সেদিন ঢাকার আরো অনেক ভাস্কর্যের মত বিজয় সরণির মৃত্যুঞ্জয়ও ভেঙে ফেলা হয়। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App