×

জাতীয়

ইউপিইউ পরিষদে পুনঃনির্বাচিত বাংলাদেশ, প্রধান উপদেষ্টার অভিনন্দন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

ইউপিইউ পরিষদে পুনঃনির্বাচিত বাংলাদেশ, প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রশাসন পরিষদে (সিএ) পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ ১৫৭ ভোটের মধ্যে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত ১০ সদস্যের মধ্যে নবম স্থানে জায়গা করে নেয়। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো চার বছরের জন্য সিএ সদস্য হলো বাংলাদেশ।

আরো পড়ুন : বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

বার্তায় জানানো হয়, গত মেয়াদে বাংলাদেশের অংশগ্রহণ সীমিত ছিল। ২০২১ সালের নভেম্বরে কেবল একটি সভায় সরাসরি যোগদান করা হয়, আর বাকি কার্যক্রম ভার্চুয়ালি অনুসরণ করা হয়েছিল। এ কারণে পুনঃনির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল।

তবে কূটনৈতিক সমন্বিত প্রচেষ্টার ফলেই বাংলাদেশ আবারও নির্বাচিত হতে সক্ষম হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ এ ফলাফলকে ‌‘কূটনৈতিক সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App