×

জাতীয়

২০ বছর পর বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:১৭ পিএম

২০ বছর পর বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক

ছবি : সংগৃহীত

দুই দশক পর আবারও হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি)। আগামী ২৭ অক্টোবর ঢাকায় নবম জেইসি বৈঠক অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকায় আসছেন পাকিস্তানের অর্থনৈতিক বিষয়কমন্ত্রী আহাদ খান চিমা।

আসন্ন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আর পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আহাদ খান চিমা। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সূত্র জানায়, জেইসি বৈঠকে অংশ নেওয়া ছাড়াও আহাদ খান চিমা ঢাকায় অবস্থানকালে একাধিক বৈঠকে অংশ নেবেন। তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।

আরো পড়ুন : চালু হচ্ছে অনলাইন জামিননামা, এক ক্লিকেই কারাগারে পৌঁছাবে আদেশ

বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠকটি হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায়। দীর্ঘ ২০ বছর পর এ বৈঠককে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, পাকিস্তানের অর্থমন্ত্রীর সফরের সময়ের কাছাকাছি সময়ে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের ইসলামাবাদ সফরেরও পরিকল্পনা রয়েছে। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে ওই সফর অনুষ্ঠিত হবে। সফরে দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা জোরদারের বিষয়টি আলোচনায় আসবে বলে জানানো হয়েছে।

গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের ফলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক সহযোগিতা জোরদারে দুই দেশ এখন সক্রিয় ভূমিকা নিচ্ছে। এবারের জেইসি বৈঠকে কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে পাকিস্তানকে বাংলাদেশ থেকে চা, পাটজাত পণ্য, ওষুধ, তৈরি পোশাক ও ইলেকট্রনিকস পণ্য অধিক পরিমাণে শুল্ক ও কোটামুক্তভাবে আমদানির আহ্বান জানানো হবে।

রাজনৈতিক পট পরিবর্তনের পর এটি হবে বাংলাদেশে পাকিস্তানি মন্ত্রী পর্যায়ের চতুর্থ সফর। এর আগে পররাষ্ট্র সচিব আমনা বালুচ, বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান, এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ঢাকায় সফর করেছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App