×

সারাদেশ

নোয়াখালীর পাঁচ গ্রামে আগামীকাল ঈদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১০:৩১ পিএম

নোয়াখালীর পাঁচ গ্রামে আগামীকাল ঈদ

ছবি: সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে নোয়াখালীর বেগমগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার পাঁচ গ্রামের কাদেরিয়া তরিকার অনুসারী দুই শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি আগামীকাল ঈদ উদযাপন করবেন। প্রায় শত বছর থেকে চলে আসা সংস্কৃতির সঙ্গে মিল রেখে এ বছরও এসব গ্রামের মানুষ একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন বলে জানিয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) তিন উপজেলার ১০টি মসজিদে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন তারা।

গ্রামগুলো হলো- নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়নপুর গ্রাম, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রাম। এসব গ্রামে আগামী কাল সকাল আটটায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

তাদের দাবি, বড় পীর আবদুল কাদির জিলানীর (র.) মতাদর্শে তৈরি হয় কাদেরিয়া তরিকা। অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর একদিন আগে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকেন। 

বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কাদেরিয়া তরিকার অনুসারী মো. সিরাজ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘আমাদের পূর্বপুরুষদের দেখানো পথ অনুযায়ী আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই রোজা শুরু করি এবং ঈদ উদযাপন করি। এ বছরও আমরা তার ব্যতিক্রম করবো না। কাল ঈদ উদযাপন করবো।’

নোয়াখালীর পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন বলেন, ‘সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিলিয়ে নোয়াখালীর তিন উপজেলার পাঁচটি গ্রামের দুই শতাধিক মুসল্লি আগামীকাল ঈদুল ফিতর উদযাপন করবেন। তাদের ঈদ উদযাপন যাতে শান্তিপূর্ণ হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদ্মা সেতুতে ৯ কোটি, যমুনা সেতুতে সোয়া ৬ কোটি টাকা

৪৮ ঘণ্টায় টোল আদায় পদ্মা সেতুতে ৯ কোটি, যমুনা সেতুতে সোয়া ৬ কোটি টাকা

জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ

জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকবে

মির্জা ফখরুল আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকবে

মৃত্যুর ৩৮ দিন পর দেশে ফিরলো মরদেহ

মৃত্যুর ৩৮ দিন পর দেশে ফিরলো মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App