×

জাতীয়

‘২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পিএম

‘২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী’

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২৭ এপ্রিল যশোরে এবং ২ মে সিলেটে সশরীরে খালখনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এ সময় মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মসূচি কী এবং কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে বিশদ আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে।

আসন্ন বন্যা নিয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতির কথা জানিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। জলাবদ্ধতা নিরসনে সরকারের আন্তরিক চেষ্টা আছে।’

এদিকে, নির্ধারিত সূচি অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে নিজ দপ্তরে বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৩টায় জাতীয় সংসদের চলতি অধিবেশনে সংসদ নেতা তারেক রহমানের যোগ দেয়ার কথা রয়েছে।

এর আগে, রোববার বেলা ১২টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App