×

জাতীয়

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলা

ঢাবির আলোচিত ডেপুটি রেজিস্ট্রার লাভলুর জামিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৮ এএম

ঢাবির আলোচিত ডেপুটি রেজিস্ট্রার লাভলুর জামিন

ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (২৬ এপ্রিল) ঢাকার একটি আদালত এ জামিন আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় শাহবাগের বাংলামোটর সিগন্যালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় তারা খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে, চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করা হয়। এই হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন থেকে ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে ধরে পুলিশে দেয়।

ছাত্রজীবনে লাভলু মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। আটকের পর পরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় শিশিরকে গ্রেপ্তার দেখানো হয়েছিলো। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App