×

জাতীয়

প্রধানমন্ত্রী

ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পিএম

 ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

ছবি: সংগৃহীত

ভারি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকার সহায়তা দেবে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) সকালে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংসদ সদস্য কলিম উদ্দিন বলেন, ‘টানা ভারি বৃষ্টিতে সুনামগঞ্জসহ হাওরাঞ্চল প্লাবিত হয়েছে। কৃষকরা মাঠে নেমে কষ্ট করে ধান কাটছেন।’ তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

সংসদ সদস্য কলিম উদ্দিনের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘গত তিন দিন আগে আবহাওয়া রিপোর্টের ওপর ভিত্তি করে আমি সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলাম, আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে বৃষ্টিপাত হলে তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।’ হাওর অঞ্চলের কৃষকদের দুর্দশা ও ক্ষতিকে খুবই বেদনাদায়ক উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বিষয়ে সংসদ অধিবেশন শুরুর আগেই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে বলেন প্রধানমন্ত্রী,‘মন্ত্রীকে নির্দেশনা দিয়ে এসেছি যে হাওরের এই তিনটি জেলাসহ ময়মনসিংহের কিছু অঞ্চল প্রবল বর্ষণে নানা সমস্যার সম্মুখীন হয়েছে। এই এলাকাগুলোতে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের খুঁজে বের করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

একদিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

এনসিপি পুনর্গঠন, কে কোন দায়িত্ব পেলেন?

এনসিপি পুনর্গঠন, কে কোন দায়িত্ব পেলেন?

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App