×

জাতীয়

এনআইডি আবেদনে শিক্ষাগত সনদ বাধ্যতামূলক করল ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০১ পিএম

এনআইডি আবেদনে শিক্ষাগত সনদ বাধ্যতামূলক করল ইসি

ছবি : সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও নতুন ভোটার নিবন্ধন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে আবেদনকারীর শিক্ষাগত সনদ, বিশেষ করে এসএসসি বা সমমানের সনদ, বাধ্যতামূলকভাবে ডাটাবেজে আপলোড করতে হবে।

বুধবার (২৯ এপ্রিল) ইসির এনআইডি শাখার পরিচালক মো. সাইফুল ইসলামের স্বাক্ষর করা নির্দেশনায় বলা হয়েছে, ভোটার নিবন্ধনের সময় বেশ কিছু প্রয়োজনীয় নথি ডাটাবেজে যুক্ত করতে হবে। এ সংক্রান্ত একটি নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। আবেদনকারীর তথ্যের সঠিকতা যাচাই ও ভবিষ্যতে পরিচয়পত্র সংশোধনের জটিলতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যে নিবন্ধন ফরম, জন্ম সনদ ও প্রুফ কপির পাশাপাশি এসএসসির সনদ অন্যতম। বিশেষ করে শিক্ষিত ব্যক্তিদের জন্ম তারিখ ও অন্যান্য তথ্য সংশোধনের আবেদনের সময় এসএসসির সনদের প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আবেদনকারী মাধ্যমিক পাশ হলেও মাঠ অফিসগুলো এ সনদ ডাটাবেজে যুক্ত করছে না।

নির্বাচন কমিশন লক্ষ্য করেছে, এসএসসির সনদ না থাকায় জাতীয় পরিচয়পত্র সংশোধনের সময় জন্ম তারিখ যাচাই করা অসম্ভব হয়ে পড়ে।

অনেক সময় আবেদনকারী উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও পরে তার শিক্ষাগত যোগ্যতার বিষয়টি অস্বীকার করেন। এতে দায়িত্বরত কর্মকর্তা ও আবেদনকারীর মধ্যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সমস্যার সমাধান ও কমিশনের স্বচ্ছতা বজায় রাখতেই এখন থেকে নিবন্ধনের সময় এ সনদ যুক্ত করা আবশ্যক করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী আবেদনকারী যদি উচ্চ মাধ্যমিক বা তার চেয়ে বেশি শিক্ষিত হন তবে তার এসএসসির সনদের পাশাপাশি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদটিও সংগ্রহ করতে হবে।

এসব সনদের মূল কপি বা ফটোকপি নিবন্ধন ফরম ও জন্ম সনদের সাথে প্রতিটি অফিসে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে এনআইডি ডাটাবেজে তথ্যের সঠিকতা নিশ্চিত হবে ও ভবিষ্যতে যেকোনো সংশোধন প্রক্রিয়া অনেক সহজ হবে।

এ কার্যক্রম সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা তদারকির জন্য আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিয়মিত অফিস পরিদর্শন করবেন ও দৈবচয়নের ভিত্তিতে নিবন্ধিত ব্যক্তিদের নথি যাচাই করবেন।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, এ উদ্যোগের ফলে জাতীয় পরিচয়পত্রের তথ্যের নির্ভুলতা বাড়বে ও জালিয়াতি রোধ করা সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়নের ঘোষণাকে স্বাগত জানা‌লো বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়নের ঘোষণাকে স্বাগত জানা‌লো বাংলাদেশ

এবার পদত্যাগ করছেন জয় চৌধুরী

এবার পদত্যাগ করছেন জয় চৌধুরী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App