×

জাতীয়

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ, বাছাই শনিবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পিএম

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ, বাছাই শনিবার

ছবি : নুসরাত তাবাসসুম

উচ্চ-আদালতের এক আদেশের পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুসের মনোনয়নপত্র গ্রহণ করার পর যাচাই-বাছাইয়ের সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।   

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসির যুগ্ম সচিব ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২ মে)  নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে ইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১১টায় ঢাকার নির্বাচন কমিশন সচিবালয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে  ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিনির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,  মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো ২২ এপ্রিল, আর সময়সীমা ছিল বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ১৯ মিনিট দেরিতে। নির্ধারিত সময়ের পর জমা দেওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করে কমিশন।

পরে নুসরাত বিষয়টি নিয়ে উচ্চ আদালতে গেলে শুনানী শেষে সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ তার মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App