×

জাতীয়

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:১৯ এএম

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

ছবি: সংগৃহীত

কালজয়ী মহাকালের ললাটে যে নাম চিরভাস্বর হয়ে আছেো তিনি আর কেউ নন, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বৈশাখের সেই তপ্ত দুপুর যখন ধরণীকে দগ্ধ করছিল, ঠিক তখনই বাংলার পলিমাটিতে সুরের ঝরনাধারা হয়ে নেমে এসেছিলেন এক জ্যোতির্ময় পুরুষ।

শুক্রবার (৮ মে) সেই ক্ষণকাল, সেই পঁচিশে বৈশাখ। যেদিন বিশ্ববিধাতা বাঙালিকে উপহার দিয়েছিলেন তার আত্মপরিচয়ের পরম আশ্রয়। কেবল রক্ত-মাংসের মানুষ হিসেবে নয়, তিনি জন্মেছিলেন এক অনির্বাণ চেতনা হয়ে, যা গত দেড় শতাব্দী ধরে আমাদের আঁধার কাটানো ধ্রুবতারা হয়ে আছে।

আজ কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সেই নিভৃত কোণ থেকে শুরু হওয়া যাত্রা আজ ছড়িয়ে পড়েছে বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি ধূলিকণায়। রবীন্দ্রনাথ কেবল একজন সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন আমাদের একাকীত্বের স্বজন, আমাদের বিরহের ভাষা আর আমাদের সংগ্রামের রণধ্বনি।

১৯১৩ সালে যখন তিনি সাহিত্যে নোবেল জয় করে বাংলার নাম বিশ্বমঞ্চে খোদাই করলেন, তখন থেকেই তিনি হয়ে উঠলেন বাঙালির বিশ্বজয়ের প্রতীক।

শান্তিনিকেতনের উন্মুক্ত প্রান্তর থেকে শুরু করে পদ্মার বুক চিরে চলা বজরা, সর্বত্রই তিনি খুঁজে নিয়েছেন সত্য ও সুন্দরের সন্ধান। তাঁর গানে যেমন বর্ষার বিরহ আছে, তেমনি আছে শরতের শুভ্রতা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App