×

জাতীয়

খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন আইজিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৮:০৫ পিএম

খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন আইজিপি

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত এলাকায় নতুন একটি পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শুক্রবার (৮ মে) দুপুর আড়াইটায় খিলক্ষেত থানাধীন খিলক্ষেত পুলিশ ফাঁড়ি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইজিপি বলেন, ঢাকা মহানগরীর সম্প্রসারণ, পূর্বাচল নতুন শহরকে কেন্দ্র করে আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার দ্রুত বৃদ্ধি এবং ৩০০ ফিট এক্সপ্রেসওয়েকে ঘিরে জনসংখ্যা ও যানবাহন চলাচল বৃদ্ধি পাওয়ায় খিলক্ষেত থানার আওতাধীন বরুয়া, ডুমনি, পাতিরা, তলনা ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

তিনি বলেন, এসব এলাকা থানা থেকে তুলনামূলক দূরে হওয়ায় জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান কঠিন হয়ে পড়ে। পাশাপাশি জমি সংক্রান্ত বিরোধ, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সার্বক্ষণিক পুলিশি উপস্থিতির প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে।

তিনি আরো বলেন, ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপন একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং প্রো অ্যাকটিভ পুলিশিং কার্যক্রম আরও জোরদার হবে।

তিনি আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নিরাপদ সমাজ বিনির্মাণে জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, বিপিএম-সেবা বলেন, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এই নতুন ফাঁড়ি ভবন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App