×

জাতীয়

ভারতীয় হাইকমিশনার

‘দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৪:০৭ পিএম

‘দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে’

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। ছবি: সংগৃহীত

ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশে আসার পথে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী জানান, দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে। তিনি বলেন, ‘ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশের ২০ কোটি যদি এই সঙ্গে করা হয় ১৬০ কোটি। দুই দেশের সহযোগিতা থাকা দরকার। আন্তর্জাতিকভাবে তা বৃহৎ একটি জনশক্তিতে রূপান্তরিত হবে।’

শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশে আসার পথে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় সীমান্ত উত্তাপ নিয়ে তিনি বলেন, ‘ভারত-বাংলা একই আকাশ একই বাতাস একই যন্ত্র। যা দুই দেশের জন্য ভালো হয় সেই পদক্ষেপ নেব।

দুই দেশের সম্পর্ক নিয়ে হাইকমিশনার বলেন, ‘একটা শক্তি হলে হবে না। দুই দেশ মিলে যে শক্তি হবে সেটি আসল শক্তি। ওই শক্তি যেন পুরো পৃথিবী দেখে। ইন্ডিয়া এবং বাংলাদেশে যে ট্যালেন্ট আছে তাদের নিয়ে আগামী প্রজন্ম খেলাধুলা, স্বাস্থ্য, টেকনোলজি সব কিছু নিয়ে কাজ করব।’

এর আগে তিনি পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে পৌঁছালে নোম্যাসল্যান্ডে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস ও বেনাপোল স্থল বন্দরের প্রতিনিধিরা অভ্যর্থনা জানান।

সীমান্ত সূত্রগুলো বলছে, সম্প্রতি পুশইন নিয়ে দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশ উত্তাপ বিরাজ করছে। চলমান এ পরিস্থিতে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসাবে দায়িত্ব নিতে বেনাপোল বন্দর দিয়ে ঢাকায় আসছে দীনেশ ত্রিবেদী।

সীমান্তে ‘পুশইন’ ইস্যু, ভ্রমণ ও বাণিজ্যে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার সংক্রান্ত প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশ অভিন্ন আকাশ-বাতাস ভাগাভাগি করে। দুই দেশের জন্য যা কল্যাণকর, ভবিষ্যতে সে ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশে আসার সময় নোম্যান্সল্যান্ডে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় হাইকমিশন ও বেনাপোল স্থলবন্দরের প্রতিনিধিরা। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদী।

গত এপ্রিল মাসে ভারত সরকার সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের ৫৫ বছরের কূটনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার করা হলো। তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। প্রণয় ভার্মা বর্তমানে ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫৮২ টনের চুম্বকে ‘কৃত্রিম সূর্য’ বানানোর পথে চীন

৫৮২ টনের চুম্বকে ‘কৃত্রিম সূর্য’ বানানোর পথে চীন

ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড

ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড

বিএনপিকে আজকের অবস্থানে আনার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

বিএনপিকে আজকের অবস্থানে আনার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

তৃতীয় দিন শেষেও বাংলাদেশ চালকের আসনে

ডারউইন টেস্ট তৃতীয় দিন শেষেও বাংলাদেশ চালকের আসনে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App