×

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:২১ পিএম

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলীতে নির্মাণাধীন ভবনে প্লাস্টারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোজাম্মেল রাড়ী (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন)  বেলা সাড়ে ৩টার দিকে কদমতলী থানার শ্যামপুর স্কুল রোডের পালপাড়া বেলতলা এলাকার একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় মোজাম্মেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন।

মোজাম্মেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন ওই ভবনের মালিক মো. শরীফ বলেন, আজ (শনিবার) তার বাসার পেছন দিকে মই বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন মোজাম্মেল। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘নিহত মোজাম্মেল পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা আব্দুর রশিদ রাঢ়ীর ছেলে। বর্তমানে শ্যামপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, ‘মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাম-বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান করলো ঢাকা শিক্ষাবোর্ড

নাম-বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান করলো ঢাকা শিক্ষাবোর্ড

পুলিশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

পুলিশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

আগামী ২৪ ঘণ্টায় যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

আগামী ২৪ ঘণ্টায় যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

ভিসা নিয়ে সুসংবাদ দিল সংযুক্ত আরব আমিরাত

ভিসা নিয়ে সুসংবাদ দিল সংযুক্ত আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App