×

জাতীয়

আজ থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:২৮ পিএম

আজ থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত

ফাইল ছবি

দীর্ঘ প্রায় দুই বছর স্থগিত থাকার পর বাংলাদেশিদের জন্য আবারো ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনাসহ দেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে।

আজ সকাল থেকেই রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় সাধারণ আবেদনকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

ভিসা কেন্দ্র সূত্রে জানা গেছে, এখন থেকে ট্যুরিস্ট ভিসার পাশাপাশি আগের মতোই মেডিকেল ভিসা ও অন্যান্য জরুরি ভিসা কার্যক্রমও চলমান থাকবে।

ভিসা আবেদনকারীরা মনে করছেন, ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ফলে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ আরো সহজতর হবে। এটি শুধু পর্যটন খাতেই নয়, বরং দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাখাতেও নতুন গতির সঞ্চার করবে। দীর্ঘদিন বন্ধ থাকায় যেসব শিক্ষার্থী বা ব্যবসায়ী নিয়মিত ভারত যাতায়াত করতেন, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর।

ভিসা আবেদনকারী ও সংশ্লিষ্টরা মনে করছেন, ভারতের এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে। আবেদন প্রক্রিয়া আগের মতোই অনলাইনে সম্পন্ন করে নির্ধারিত সময়ে ভিসা কেন্দ্রে পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, ভিসা আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরুর ফলে ভারতগামী ভ্রমণপিপাসুদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব পড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App