×

জাতীয়

কিশোরীকে ধর্ষণের পর সেপটিক ট্যাংকে ফেলা, অভিযুক্ত গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:৪১ এএম

কিশোরীকে ধর্ষণের পর সেপটিক ট্যাংকে ফেলা, অভিযুক্ত গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের পর বিবস্ত্র ও অচেতন অবস্থায় সেপটিক ট্যাংকে ফেলে রাখার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আনোয়ার হোসেন সাঈদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) ভোর স্থানীয়রা অভিযুক্ত আনোয়ারকে আটক করেন। পরে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ও তার বড় ভাই তাদের অসুস্থ বাবার দেখাশোনা করেন। এক বছর আগে তাদের মা মারা যান। প্রতিবেশী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গতকাল শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে ভুক্তভোগী কিশোরী শৌচাগার থেকে ঘরে ফিরছিল। এ সময় আনোয়ার তার মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের ভাড়া বাসায় নিয়ে যান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে পল্লবী থানার থার্টিন হার্টস ক্যাম্প এলাকায় বাথরুম থেকে ফেরার পথে ভুক্তভোগী কিশোরীর মুখ চেপে ধরে তাকে জোর করে নিজের ভাড়া বাসার দ্বিতীয় তলায় নিয়ে যান অভিযুক্ত আনোয়ার। সেখানে তাকে মারধর করে মুখে বালিশ চেপে অচেতন করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে তাকে বিবস্ত্র অবস্থায় কলপাড়ের একটি পানির হাউজে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত।

নিয়াজ মেহেদী জানান, স্থানীয় এক ব্যক্তি অজু করতে গিয়ে পানির হাউজে অচেতন ও বিবস্ত্র অবস্থায় কিশোরীকে দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ও ভুক্তভোগীর স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরো জানান, খবর পেয়ে স্থানীয় লোকজন অভিযুক্ত আনোয়ারকে আটক করেন। পরে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি এর আগেও বিভিন্ন সময় ভুক্তভোগীকে উত্ত্যক্ত করতো এবং বিভিন্ন ধরনের অশালীন প্রস্তাব দিতো। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্মারক ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্মারক ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৈরি আবহাওয়ায় বিঘ্নিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আয়োজন

বৈরি আবহাওয়ায় বিঘ্নিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আয়োজন

 চতুর্মাত্রিক বাহিনী গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার

রাষ্ট্রপতি চতুর্মাত্রিক বাহিনী গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার

শেষ আটে মরক্কোর প্রতিপক্ষ ফ্রান্স

শেষ আটে মরক্কোর প্রতিপক্ষ ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App