×

জাতীয়

ডিএমপির দুই ইউনিটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম

ডিএমপির দুই ইউনিটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কাঠামোর আওতায় ইউনিটগুলোর নাম হবে স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)।

মঙ্গলবার (৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ইউনিট উগ্রবাদ, সহিংস চরমপন্থা এবং ট্রান্সন্যাশনাল বা আন্তঃদেশীয় অপরাধ দমনে কাজ করবে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মার্শাল আর্ট, কারাতে বা অন্য যেকোনো প্রশিক্ষণের আড়ালে উগ্রবাদী মতাদর্শ প্রচার কিংবা কাউকে উসকানি দেওয়ার সুযোগ থাকবে না। এ ধরনের কার্যক্রমের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৭ জুন পুলিশ সদর দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ) করার অনুমোদন চায়। প্রস্তাবে বলা হয়, দেশে ও বিশ্বে নিরাপত্তা হুমকির ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই সহিংস উগ্রবাদের পাশাপাশি নতুন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বিস্তৃত ও আধুনিক কাঠামোর প্রয়োজন রয়েছে।

এ ছাড়া ৮ জুন ডিএমপি কমিশনারের কাছে পাঠানো পৃথক এক চিঠিতে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নাম পরিবর্তন করে  স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি (এসএসইউ-ডিএমপি) করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসেন বলেন, ইউনিটগুলোর কার্যকারিতা আরও বাড়ানো এবং বর্তমান নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে এ প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি জানান, নাম পরিবর্তন হলেও ইউনিটগুলোর মূল নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী দায়িত্ব অপরিবর্তিত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপিকে নিয়ে জামায়াতকে সতর্কবার্তা রাশেদ খানের

এনসিপিকে নিয়ে জামায়াতকে সতর্কবার্তা রাশেদ খানের

শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

শিক্ষামন্ত্রী শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী

হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App