×

জাতীয়

শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা দ্বিগুণ করল সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম

শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা দ্বিগুণ করল সরকার

ছবি : সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা আরও সাড়ে ৭ শতাংশ বাড়িয়েছে সরকার। ফলে চলতি জুলাই মাস থেকে তারা মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন। তবে সর্বনিম্ন ভাতার পরিমাণ ২ হাজার টাকা অপরিবর্তিত থাকবে।

বুধবার (৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা দুই ধাপে নির্ধারণ করেছে।

সে অনুযায়ী, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে তারা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) হারে বাড়ি ভাতা পাচ্ছেন। আর ২০২৬ সালের ১ জুলাই থেকে এর সঙ্গে আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হওয়ায় মোট বাড়ি ভাড়া ভাতা দাঁড়াবে মূল বেতনের ১৫ শতাংশ।

মাউশি জানিয়েছে, এ সুবিধা এমপিও নীতিমালা এবং সরকার জারি করা সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ করে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তবে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া অর্থ দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে।

ভবিষ্যতে এ খাতে কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে বলেও সতর্ক করেছে মাউশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ

পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দিনাজপুরের তরুণী

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দিনাজপুরের তরুণী

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে, পরিবর্তন আসেনি

হাসনাত আবদুল্লাহ চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে, পরিবর্তন আসেনি

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে বিপর্যস্ত উপকূল

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে বিপর্যস্ত উপকূল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App