×

জাতীয়

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

ছবি : সংগৃহীত

২০২৭ সালের হজযাত্রীদের জনপ্রতি ৯৮ হাজার টাকায় পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সরকারের অনুমোদন পেলে তারা আগামী হজ মৌসুমে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রী পরিবহন করতে আগ্রহী।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৬ সালের হজ মৌসুমে জনপ্রতি বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ফলে ইউএস-বাংলার প্রস্তাব কার্যকর হলে হজযাত্রীদের বিমান ভাড়ায় উল্লেখযোগ্য সাশ্রয় হতে পারে।

মঙ্গলবার (১৪ জুলাই) ২০২৭ সালের হজ ফ্লাইট পরিচালনার আগ্রহ জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিবের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, হজের বিমান ভাড়া কমানোর বিষয়ে দরকষাকষির ক্ষেত্রে ইউএস-বাংলার এই প্রস্তাব ইতিবাচক ভূমিকা রাখবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউএস-বাংলা তাদের চিঠিতে জানিয়েছে, দেশের ধর্মপ্রাণ মুসলমানরা যাতে কম খরচে হজ পালন করতে পারেন, সে লক্ষ্যেই সব শর্ত পূরণ করে জনপ্রতি ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় হজ ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে হজ মৌসুমে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনে দায়িত্ব পালন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সাউদিয়া এবং বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস।

আরো পড়ুন : মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, হজের বিমান ভাড়া কমানোর বিষয়ে তারা সবসময়ই সোচ্চার। ইউএস-বাংলার প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট সভায় আলোচনা করা হবে।

২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে মঙ্গলবার সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে বিকেল ৪টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ নতুন হজ প্যাকেজ ঘোষণা করবেন।

ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, হজ প্যাকেজ নিয়ে আজকের সভায় ইউএস-বাংলার প্রস্তাবও আলোচনায় আসবে। তিনি জানান, ইউএস-বাংলা জানিয়েছে, সরকার অনুমতি দিলে তারা সৌদি আরবের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন সংগ্রহ করবে।

তিনি আরো বলেন, সরকার চায় মানুষ যেন কম খরচে হজ পালনের সুযোগ পান। এ ধরনের প্রতিযোগিতা বিমান ভাড়া কমাতে সহায়ক হবে এবং সরকারের হজ ব্যয় কমানোর উদ্যোগ বাস্তবায়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App