×

জাতীয়

রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম

রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) এই কর্মসূচি পালন করা হয়।

এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর-১০ গোলচত্বর, সায়েন্স ল্যাবরেটরি মোড়সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচিকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

আরও পড়ুন: এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

এদিকে আন্দোলনের মধ্যেও বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানান, তারা রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার, শাহবাগ ও সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সমবেত হয়ে সেখান থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি শুরু করবেন।

আরও পড়ুন: প্রশ্ন আমরা করিনি, বিগত সরকারের সময় করা হয়েছে

শিক্ষার্থীদের এই লংমার্চকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে সৌদি আরব?

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে সৌদি আরব?

মাদকের আস্তানায় পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান

মাদকের আস্তানায় পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান

‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’

রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App