×

জাতীয়

প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৬ পিএম

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। তিনি একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং চরমপন্থা ও উগ্রবাদের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি কোনো ধরনের চরমপন্থা, উগ্রবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। দুর্নীতি নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণেও সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা সংরক্ষণের নির্দেশ

স্বাস্থ্য ও বিদ্যুৎ খাত নিয়ে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে একটি নির্দিষ্ট বিদেশি রাষ্ট্রকে সুবিধা দিতে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এছাড়া, গত দেড় দশকে বিদ্যুৎ খাতে প্রায় তিন লাখ কোটি টাকার অনিয়ম ও অপচয় হয়েছে বলেও তিনি দাবি করেন।

এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়। কার্যসূচি অনুযায়ী প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব।

প্রধানমন্ত্রীর জন্য সাতটি তারকাচিহ্নিত প্রশ্ন নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ের মধ্যে তিনি তিনটি তারকাচিহ্নিত প্রশ্ন এবং সেগুলোর সম্পূরক প্রশ্নের জবাব দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত

দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ সুপারকে বরখাস্ত

সংবিধান সংশোধন কমিটিতে এলে স্থায়ী কমিটির সভাপতি পাবে বিরোধী দল

স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান সংশোধন কমিটিতে এলে স্থায়ী কমিটির সভাপতি পাবে বিরোধী দল

কে হচ্ছেন বিএনপির মহাসচিব, আলোচনায় যারা

কে হচ্ছেন বিএনপির মহাসচিব, আলোচনায় যারা

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App