×

জাতীয়

নারী মরদেহের সুরতহালে নারী কর্মী নিয়োগে হাইকোর্টের রুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:১৪ পিএম

নারী মরদেহের সুরতহালে নারী কর্মী নিয়োগে হাইকোর্টের রুল

ছবি: সংগৃহীত

দেশের সরকারি হাসপাতালগুলোতে নারী মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য কেন নারী ডোম নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (১৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনির উদ্দিন। নারী মরদেহের পোস্টমর্টেমে। বাংলাদেশের পোস্টমর্টেমকৃত হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জনস্বার্থে এ রিট দায়ের করেছেন। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকস সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

আরো পড়ুন: সিটি গ্রুপ চেয়ারম্যানসহ ৫ জনের মামলার কার্যক্রমে হাইকোর্টের স্থগিতাদেশ

এর আগে, বাংলাদেশের পোস্টমর্টেমকৃত হাসপাতাল গুলোতে একজন করে মহিলা ডোম নিয়োগে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করা হয়। আইনজীবী মো. মনির উদ্দিন এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ একটি ধর্মীয় ভাব গাম্ভীর্য পূর্ণ রাষ্ট্র। ইসলাম ধর্মসহ সব ধর্মের নারীর মৃতদেহ সতর বা পর্দার অন্তরালে রাখা বিধান রয়েছে। ময়না তদন্ত একটা আইনি প্রক্রিয়া হলেও নারীর ক্ষেত্রে পর পুরুষের স্পর্শ বা উপস্থিতি গ্রহণযোগ্য নয়। ইতোপূর্বে পুরুষ কর্তৃক বাংলাদেশে মৃত নারীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে মর্মে সংবাদ প্রকাশ পেয়েছে। সেখানে নারী ডোম থাকলে গোপনীয়তা ও মর্যাদা রক্ষা পাব। সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো কারণে যদি কোনো মহিলা মারা যায় তাহলে তার পরিবার এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত থাকে। এহেন পরিস্থিতিতে যখন জানতে পারে কোনো পুরুষ সদস্য তাদের পরিবারের প্রিয় নারী সদস্যের পোস্টমর্টেম করবে তাহলে তা হয় আরো হৃদয়বিদারক। যদি কোনো নারী ডোম তাদের কাজটি করতো তাহলে ওই দুঃসময়ে তারা একটু সান্ত্বনা পেতো। যুগের সাথে তাল মিলিয়ে বর্তমান যুগে নারীরা সব ক্ষেত্রে পুরুষের সাথে কাজ করছে। 

এতে আরো বলা হয়েছে, ময়না তদন্তের মতো জায়গায় যদি নারী ডোম থাকে তাহলে ধর্মীয় বিষয়টি রক্ষা পাবে এবং বৈষম্য দূর হবে। আধুনিক সমাজের নারী রোগীদের বা মৃতদেহের সুরক্ষা নিশ্চিত করা একটি যুগোপযোগী চাহিদা। মানবাধিকার সনদ অনুযায়ী মৃত্যুর পরও একজন মানুষের ব্যক্তিগত গোপনীয়তা প্রতি শ্রদ্ধা প্রদর্শন নিশ্চিত করা জরুরি। মর্গে অনেক সময় পুরুষ ডোমের দ্বারা মৃত নারীর শরীরে বিকৃত যৌনাচারের ঘটনা ঘটেছে।

আরো পড়ুন: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

আবেদনে বলা হয়েছে, গত ২২ অক্টোবর, ২০২৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে মর্গে ময়নাতদন্তের জন্য রাখা এক তরুণীর মৃত দেহের সঙ্গে বিকৃত যৌনাচার করার অভিযোগ উঠে মর্গের ডোম আবু সাঈদের (২৯) বিরুদ্ধে। মর্গের চিকিৎসক এ বিষয়ে নিশ্চিত করার পর তাকে গ্রেপ্তার করা হয়। যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এছাড়া ২০ নভেম্বর ২০২০ সালে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে লাশের সঙ্গে যৌনাচারের অভিযোগে যতন কুমার পালের ভাগ্নে মুন্না ভগত (২০) ডোমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সে নিজের দোষ স্বীকার করেছে।

আবেদনে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি মর্গের রক্ষী কেনেট ডগলাসের (৬০) রোমহর্ষক ঘটনার উদাহরণ টেনে বলা হয়, সে ১৯৭৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত রাতের শিফটে ডিউটি করার সময় অন্তত ১০০ জন নারীর লাশের সঙ্গে বিকৃত যৌনচারে লিপ্ত হওয়ার কথা নিজেই স্বীকার করেছিল।

এমন আন্তর্জাতিক উদাহরণ ও নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করে বাংলাদেশের যেসব হাসপাতালে ময়নাতদন্ত হয়, সেগুলোতে নারী ডোম নিয়োগ এবং নারী মরদেহের সম্ভ্রম ও গোপনীয়তা রক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করা হয়েছিল। কিন্তু সেই আবেদনে কোনো সাড়া না পাওয়ায় চূড়ান্ত পদক্ষেপ হিসেবে হাইকোর্টে এই রিটটি দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনের প্রশংসা করে যা বললেন পরীমনি

স্পেনের প্রশংসা করে যা বললেন পরীমনি

পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

পাওনা টাকা ও জমি বিরোধ পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App