×

জাতীয়

৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র, কী কী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম

৮ ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র, কী কী

ফাইল ছবি

নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পরীক্ষায় এসব পণ্যে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, ক্ষতিকর অণুজীবের উপস্থিতি এবং মানদণ্ডের ব্যত্যয় পাওয়া গেছে।

সোমবার (২০ জুলাই) বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়ায় ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেস-এর আমের আচার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কাজী ফুড ইন্ডাস্ট্রিজ-এর বেলিসিমো ব্র্যান্ডের ‘রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট’ আইসক্রিমে বাংলাদেশ মানের চেয়ে বেশি টোটাল মিল্ক সলিড নন-ফ্যাট পাওয়ায় সেটিও বাজার থেকে তুলে নিতে বলা হয়েছে।

আরো পড়ুন: সিটি গ্রুপ চেয়ারম্যানসহ ৫ জনের মামলার কার্যক্রমে হাইকোর্টের স্থগিতাদেশ

অন্যদিকে, অলিভ বাংলাদেশ-এর লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, মোরিংগা+মাচা ফোমিং মিল্ক ফেসওয়াশ এবং অ্যালোভেরা ভ্যারিয়েন্টের শ্যাম্পুতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীব শনাক্ত হওয়ায় এসব পণ্যও প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ডেকো ফুডস-এর ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভ্যারিয়েন্টের সফট ড্রিংক পাউডারে নির্ধারিত মানের তুলনায় কম ভিটামিন ‘সি’ পাওয়ায় সেগুলোও বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে বিএসটিআই।

সংস্থাটি জানিয়েছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়া পণ্যগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রত্যাখ্যানপত্র দেওয়া হয়েছে। লাইসেন্স নবায়ন বা পুনরায় অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রি ও বিতরণ বন্ধ রাখতে বলা হয়েছে।

আরো পড়ুন: পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

জনস্বার্থ ও ভোক্তা সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেশের সব পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতার কাছ থেকে এসব পণ্য অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিবিড়ভাবে তদারকি করবে বিএসটিআই। নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, মানসম্মত পণ্য ভোক্তার অধিকার। তিনি পণ্য কেনার আগে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করার আহ্বান জানান। একই সঙ্গে পণ্যের মান, ভেজাল, প্রতারণা বা বিএসটিআইয়ের মানচিহ্নের অপব্যবহার সংক্রান্ত অভিযোগ দ্রুত সংস্থাটিকে জানানোর অনুরোধ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৫ নির্দেশনা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৫ নির্দেশনা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ

রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল ট্রাম্প

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল ট্রাম্প

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট-মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট-মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App