×

জাতীয়

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বদলির অনুরোধ নিয়ে শিক্ষকদের এত বেশি ভিড় হয় যে, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর অফিস কক্ষেই ঢোকা কঠিন হয়ে পড়ে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পিটিআই মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা’ বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে ঢাকা জেলার আওতাধীন প্রাথমিক শিক্ষার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বদলির তদবির নিয়ে শিক্ষকরা এত বেশি ভিড় করেন যে, তিনি এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অফিস কক্ষে ঢুকতেই পারেন না।

আরো পড়ুন: খুনি মোজাফফরকে দেশ-বিদেশে কারা আশ্রয় দিয়েছে

প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষমতা উপজেলা পর্যায়ে নেওয়ার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সব শিক্ষকই ঢাকায় বদলি হয়ে আসতে চান। তাঁদের কথা শুনলে মনে হয়, দেশের সব বিদ্যালয় যেন ঢাকাতেই অবস্থিত। এ কারণেই বদলির বিষয়টি উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।

সভায় প্রাথমিক শিক্ষার কর্মকর্তাদের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, অতিভারী বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, অতিভারী বৃষ্টির শঙ্কা

বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

নতুন হামলার জেরে হরমুজে থমকে যাচ্ছে জাহাজ চলাচল

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ নতুন হামলার জেরে হরমুজে থমকে যাচ্ছে জাহাজ চলাচল

সংসদে ‘সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার একচ্ছত্র অপব্যবহার’ হচ্ছে

টিআইবি সংসদে ‘সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার একচ্ছত্র অপব্যবহার’ হচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App