×

জাতীয়

এলএনজি টার্মিনাল বিকল, গ্যাস সংকটে দেশজুড়ে ভোগান্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:৩৮ পিএম

এলএনজি টার্মিনাল বিকল, গ্যাস সংকটে দেশজুড়ে ভোগান্তি

ছবি : সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর প্রভাব পড়েছে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে। গ্যাসের চাপ কমে যাওয়ায় বাসাবাড়ি, শিল্প-কারখানা ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র ভোগান্তির সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহেশখালীতে থাকা দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মধ্যে এক্সিলারেট এনার্জির একটি টার্মিনাল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটির কারণে গত ২১ জুলাই থেকে বন্ধ রয়েছে। ফলে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে।

এ কারণে ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বাড্ডা, খিলগাঁওসহ বিভিন্ন আবাসিক এলাকায় দিনের বেলায় রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে চট্টগ্রামেও বাসাবাড়ি ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ কমে যাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

চট্টগ্রামের বিভিন্ন সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক গ্যাস সংগ্রহ করতে পারছেন না। এতে পরিবহন ব্যয় বেড়েছে এবং যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। রাউজানের সিএনজিচালক তাজু উদ্দিন জানান, কয়েক দিন ধরে দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে, ফলে আয়ও কমে যাচ্ছে।

আরো পড়ুন : গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী ও ভাগনির পর এবার মারা গেলেন ফাহিমাও

পেট্রোবাংলা ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) জানিয়েছে, বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় ক্ষতিগ্রস্ত টার্মিনাল মেরামতের কাজ চলছে। যুক্তরাজ্য, রোমানিয়া ও সিঙ্গাপুর থেকে আসা প্রকৌশলীরা স্থানীয় দলের সঙ্গে কাজ করছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, টার্মিনালের অক্ষত বয়লারটি আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে চালু করা সম্ভব হলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৩০ কোটি ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা যাবে। তবে পুরো টার্মিনাল সচল না হওয়া পর্যন্ত গ্যাস সংকট পুরোপুরি কাটবে না।

গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সাভার, গাজীপুর, আশুলিয়া ও মানিকগঞ্জের দুই শতাধিক টেক্সটাইল, স্টিল ও সিরামিক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতেও সরবরাহ কমিয়ে দেওয়ায় বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির উপমহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লাহ কবির বলেন, স্বাভাবিক সময়ে দুটি টার্মিনাল থেকে প্রতিদিন ১০০ থেকে ১০৫ কোটি ঘনফুট এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। কিন্তু একটি টার্মিনাল বন্ধ থাকায় বর্তমানে সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে। দ্রুত মেরামত শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

অন্যদিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (বিতরণ) মো. রফিক খান জানান, চট্টগ্রাম অঞ্চলে দৈনিক গ্যাস সরবরাহ প্রায় ২৮ মিলিয়ন ঘনফুট কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় চাপ হ্রাস পেয়েছে। কবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজের প্রাথমিক নিবন্ধন সোমবার শুরু, যেতে পারবেন না যারা

হজের প্রাথমিক নিবন্ধন সোমবার শুরু, যেতে পারবেন না যারা

আইন অনুসারে সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রী আইন অনুসারে সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

বন কর্মকর্তাদের সামনেই মেছোবাঘ পিটিয়ে হত্যা

বন কর্মকর্তাদের সামনেই মেছোবাঘ পিটিয়ে হত্যা

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App