×

জাতীয়

মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৯ পিএম

মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

ছবি : সংগৃহীত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আগামী মঙ্গলবার (২৮ জুলাই) বঙ্গভবনে প্রথমবারের মতো দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সেদিন দুপুর ১২টার দিকে তিনি বঙ্গভবনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তিনি পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেও তিন বছর তিন মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন। একই দিন তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

আরো পড়ুন: ‘আন্দোলনের প্রথম দিনই পদত্যাগে প্রস্তুত ছিলেন ধর্মেন্দ্র’

রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে হাফিজ উদ্দিন আহমদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন (স্মারক) বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় সশস্ত্র বাহিনীর প্রধানদের পাশাপাশি ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সেখান থেকে রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

বিমানবন্দরের ইডিকে হুমকি জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে সাদিক কায়েমের প্রতিক্রিয়া

জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে সাদিক কায়েমের প্রতিক্রিয়া

জামায়াত নেতা আখতারুজ্জামান ডিবি হেফাজতে

জামায়াত নেতা আখতারুজ্জামান ডিবি হেফাজতে

চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে

চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App