×

জাতীয়

ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে ভারত

ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, বাংলাদেশের সরকারপ্রধানকে ইতোমধ্যে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে এবং সফরটি শিগগিরই বাস্তবায়িত হবে বলে তারা আশাবাদী।

বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, সফরের সময়সূচি নির্ধারণ করা সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের বিষয়। তবে ভারতের পক্ষ থেকে তাকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা হচ্ছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাদের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

আরও পড়ুন: পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির গাড়িবহর

বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী বলেন, আলোচনা অত্যন্ত আন্তরিক ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের অভিন্ন স্বার্থ, ঐতিহাসিক সম্পর্ক, সাংস্কৃতিক বন্ধন এবং ক্রিকেটসহ বিভিন্ন পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, ভারত সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে, যাতে দুই দেশের জনগণই এর সুফল ভোগ করতে পারেন। বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, দুই দেশ শুধু সীমান্ত নয়, ইতিহাস, সংস্কৃতি এবং ভবিষ্যতের স্বপ্নও ভাগাভাগি করে।

তিস্তা ও গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, এদিনের বৈঠকটি ছিল মূলত সৌজন্য সাক্ষাৎ। তবে পারস্পরিক সদিচ্ছা ও বোঝাপড়া থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকে না। তিনি জানান, পানি বণ্টন ইস্যুতে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ নিয়মিত কাজ করছে এবং ভবিষ্যতে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতির আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App