×

সিলেট

পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির গাড়িবহর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৯ পিএম

পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির গাড়িবহর

ছবি: সংগৃহীত

পুলিশের ব্যারিকেড অতিক্রম করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে প্রায় এক ঘণ্টা বাক্‌বিতণ্ডার পর বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে তারা যাত্রা শুরু করেন। হবিগঞ্জে পৌঁছে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তাদের।

এর আগে বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার চা–কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। বহরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।

এনসিপির অভিযোগ, হবিগঞ্জের উদ্দেশে যাত্রার সময় পুলিশ তাদের সামনে এগোতে নিরুৎসাহিত করলে নেতাকর্মীরা চা–কন্যা ভাস্কর্যের সামনে অবস্থান নেন। পরে সেখান থেকেই তারা আবার যাত্রা শুরু করেন।

এর আগে বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ পৌর শহরে সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একই সময়ে পাল্টা কর্মসূচির ডাক দেয় জেলা ছাত্রদল। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে।

১৪৪ ধারা কার্যকর থাকলেও এনসিপির নেতারা হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারাদেশে হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

সারাদেশে হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব : জামায়াত আমির

মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব : জামায়াত আমির

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

যেসব রুটে হচ্ছে নতুন ৩ মেট্রোরেল

যেসব রুটে হচ্ছে নতুন ৩ মেট্রোরেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App