×

জাতীয়

অডিট রিপোর্ট না দেওয়ায় যে ৮ দলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৪:৪৫ পিএম

অডিট রিপোর্ট না দেওয়ায় যে ৮ দলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ের মধ্যে অডিট প্রতিবেদন জমা না দেওয়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

সোমবার (৩ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে একটি দলের নিবন্ধন স্থগিত রয়েছে। বাকি ৫৮টি সক্রিয় দলের মধ্যে ৩৮টি নির্ধারিত সময়ের মধ্যে অডিট রিপোর্ট জমা দিয়েছে। এছাড়া ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে, তবে আটটি দল এখন পর্যন্ত কোনো ধরনের সাড়া দেয়নি।

ইসি সচিব জানান, অডিট রিপোর্ট জমা দেওয়ার শেষ সময় ছিল ৩১ জুলাই। সরকারি ছুটি থাকায় সময়সীমা বাড়িয়ে ২ আগস্ট পর্যন্ত করা হয়। এরপরও যেসব দল প্রতিবেদন জমা দেয়নি বা কোনো প্রতিক্রিয়া জানায়নি, তাদের আইন অনুযায়ী নোটিশ দেওয়া হবে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন: ‘৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেই’

স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন সংশোধনের বিষয়ে তিনি বলেন, কয়েকটি সংশোধনী প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। এসব প্রস্তাবে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা আরও স্পষ্ট করা, দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপি-সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করার সুপারিশ রয়েছে। প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, একটি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইন ও বিধিমালা প্রস্তুত, প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণ—এই তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন ইতোমধ্যে এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর ভোটগ্রহণ পর্যন্ত সাধারণত প্রায় ৪৫ দিন সময় লাগে। এর আগে ভোটার তালিকা চূড়ান্ত করা, মুদ্রণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজ শেষ করতে আরও প্রায় দেড় মাস প্রয়োজন হয়। ফলে একটি জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রায় তিন মাসের প্রস্তুতি ধরে পরিকল্পনা করা হয়।

আরো পড়ুন: ‘ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি’

ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে ইসি সচিব বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করে নতুন ভোটার তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজন হলে নির্বাচনের আগে সম্পূরক ভোটার তালিকাও প্রকাশ করা হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন করে সংলাপের বিষয়ে তিনি জানান, বিভিন্ন বিধিমালা নিয়ে দলগুলোর মতামত ইতোমধ্যে নেওয়া হয়েছে। আপাতত এ বিষয়ে নতুন কোনো সংলাপ আয়োজনের সিদ্ধান্ত হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App