×

রাজনীতি

‘৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেই’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৪:২৩ পিএম

‘৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কথা বলছেন। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি ঘিরে তৎপরতা চালানোর মুরোদ কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেন, দলটি একদিকে নিষিদ্ধঘোষিত (কার্যক্রম নিষিদ্ধ), আবার মাফিয়া শক্তি। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিতে পারে। এর বেশি কিছু দেখা যায় না।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকের প্রশ্নে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

আরো পড়ুন: এনসিপির নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর নিয়ে যা বললেন হাসনাত

জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। ৫ আগস্টের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘিরে আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নাশকতা করতে দেওয়া হবে না। সেই শক্তিও এই দলটির এখন আর নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোমা পাওয়া বিষয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই। একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। এছাড়া, আশুলিয়ায় বোমার ব্যাগ পাওয়ার বিষয়ে তদন্ত চলছে।

তিনি বলেন, দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

এসময় সাবেক আইজিপি বেনজির ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাই সরকার বেনজিরকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন। কেন তাকে জামিন দিয়েছে তা জানতে বাংলাদেশি ল'ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। তবে, বেনজিরের কাছে অন্যান্য দেশের পাসপোর্ট আছে বলে ধারণা করা হচ্ছে।  

আরো পড়ুন: রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব নিয়ে পাটোয়ারীর পোস্ট

মন্ত্রী বলেন, উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন সময় নাশকতা কিংবা অপকর্মের চেষ্টা করলেও আইন প্রয়োগকারী সংস্থা এ ব্যাপারে খুবই সতর্ক রয়েছে।

এসময় এনসিপির কর্মসূচিতে হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে তদন্ত চলছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়। 

তিনি বলেন, তার বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ ছিল। তিনি নিজেই বলে গেছেন, তারেক রহমান সরকারকে সব ধরনের সহায়তা করবে যুক্তরাষ্ট্র।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে

মির্জা ফখরুল বিরোধী দল শেখ হাসিনার মতো কথা বলছে

শেখ হাসিনার অনুষ্ঠানে কী থাকছেন সাকিব?

শেখ হাসিনার অনুষ্ঠানে কী থাকছেন সাকিব?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App