×

জাতীয়

সব মোটরযানের ওপর বিআরটিএর কড়া বিধিনিষেধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:৪৮ পিএম

সব মোটরযানের ওপর বিআরটিএর কড়া বিধিনিষেধ

ফাইল ছবি

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে ব্যবহৃত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার না করার নির্দেশ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (৩ আগস্ট) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ২১ জুলাই প্রকাশিত নির্দেশনার ধারাবাহিকতায় এই নিষেধাজ্ঞা আবারও কার্যকরভাবে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধি অনুযায়ী জরুরি সেবায় নিয়োজিত নির্ধারিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বহুস্বরবিশিষ্ট হর্ন বা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট ও ভীতিকর শব্দ সৃষ্টি করতে সক্ষম হর্ন কিংবা অনুরূপ যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন: ফের বাড়ল জ্বালানি তেলের দাম

বিআরটিএর মতে, অননুমোদিত এসব হর্নের ব্যবহার সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানোর পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর। একই সঙ্গে এসব উচ্চ শব্দ অনেক চালককে বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

সংস্থাটি আরও জানায়, বর্তমানে বিভিন্ন ধরনের যানবাহনে হাইড্রোলিক হর্ন ও হুটারের নির্বিচার ব্যবহার জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবার নির্ধারিত যানবাহন ছাড়া অন্য সব মোটরযানে বিকট শব্দ সৃষ্টিকারী অননুমোদিত হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

নতুন নিয়ম অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App