×

বিশ্ববাণিজ্য

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:৪৩ এএম

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। দুই দেশের মধ্যে দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা প্রায় ০.৭ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৩৯ ডলারে পৌঁছেছে। এর আগে টানা দরপতনের কারণে ব্রেন্টের দাম তিন সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ৮০ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। আগের লেনদেনে এই সূচকের দাম ৫ শতাংশের বেশি কমে প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের টানাপোড়েনই তেলের দামে নতুন করে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি করেছে।

এদিকে সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। তবে তেহরান তাৎক্ষণিকভাবে সেই দাবি প্রত্যাখ্যান করে জানায়, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো ধরনের আলোচনা বা বৈঠক নির্ধারিত নেই।

ট্রাম্প আরও জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং কাতারসহ কয়েকটি দেশের অনুরোধে তিনি ইরানের সঙ্গে সংলাপের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

তবে ইরানের বক্তব্যের বিপরীতে ট্রাম্প বলেন, ‘আমরা এখনই কথা বলছি।’ একই সঙ্গে তিনি দাবি করেন, একটি সমঝোতায় পৌঁছানোর জন্য এটি ইরানের শেষ সুযোগ এবং দেশটিকে চুক্তিতে আসার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App