×

জাতীয়

৪ সিটি করপোরেশন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:৫২ পিএম

৪ সিটি করপোরেশন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চলমান তদন্তের মধ্যে চারজন সিটি করপোরেশন কর্মকর্তা গোপনে দেশ ছেড়ে যেতে পারেন—এমন আশঙ্কায় তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদেশগমন ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশত্যাগে নিষেধাজ্ঞার আওতায় থাকা চার কর্মকর্তা হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুর রহমান, একই সংস্থার সাবেক এবং বর্তমানে বরিশাল সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী (ময়মনসিংহে বদলির আদেশপ্রাপ্ত) এবং একই সংস্থার নির্বাহী প্রকৌশলী (পুর-অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তা (রংপুরে বদলির আদেশপ্রাপ্ত)।

আরো পড়ুন: শেখ হাসিনার পতন: আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে উঠে এসেছিল ঘটনাপ্রবাহ

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে গত ২৬ জুলাই জারি করা যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত একটি ‘গোপনীয়’ চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশের বিশেষ শাখা ও ইমিগ্রেশন শাখার অতিরিক্ত মহাপরিদর্শক এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রের তথ্য অনুযায়ী তদন্ত চলাকালে অভিযুক্ত কর্মকর্তারা দেশ ত্যাগের চেষ্টা করতে পারেন। তাই সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশের সব ইমিগ্রেশন চেকপোস্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত চার কর্মকর্তার নাম, পদবি, স্থায়ী ঠিকানা এবং পাসপোর্টের অনুলিপিও চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুক্তি পেয়ে যে বার্তা দিলেন অভিজিত

মুক্তি পেয়ে যে বার্তা দিলেন অভিজিত

মুক্তি পাওয়ার পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি

মুক্তি পাওয়ার পর ভিডিও বার্তায় যা জানালেন ধ্রুব রাঠি

তুরস্ক সফর শেষে ঢাকা পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

তুরস্ক সফর শেষে ঢাকা পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

 আফগানিস্তানকে ২৪০ রানে থামিয়ে বাংলাদেশের শতরানের লিড

আফগানিস্তানকে ২৪০ রানে থামিয়ে বাংলাদেশের শতরানের লিড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App