×

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১১:০৪ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ

ছবি : সংগৃহীত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে ৩৪৯ জন সংসদ সদস্যের (এমপি) সমন্বয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

এর আগে একই দিন দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আখতার আহমেদ জানান, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

তিনি আরও জানান, ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আর ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।

তফসিল অনুযায়ী, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির সিনিয়র সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও অন্যান্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রকাশিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ৩৪৯ জন সংসদ সদস্যই রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিস্তার আকস্মিক বন্যায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

তিস্তার আকস্মিক বন্যায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

শিক্ষককে মারধরের মামলায় প্রধান শিক্ষকসহ কারাগারে ৩

শিক্ষককে মারধরের মামলায় প্রধান শিক্ষকসহ কারাগারে ৩

সাতক্ষীরায় ৬ কোটি টাকার ‘কুশ’ মাদক জব্দ, আটক ১

সাতক্ষীরায় ৬ কোটি টাকার ‘কুশ’ মাদক জব্দ, আটক ১

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App