×

জাতীয়

ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেয়নি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৩:৩৫ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেয়নি

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল বা প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (৯ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার বিএনপির প্রতিনিধিদল থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও রুহুল কবীর রিজভী দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত অন্য কোনো দল বা প্রার্থী ইসি থেকে মনোনয়নপত্র নেননি।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আখতার আহমেদ জানান, বর্তমানে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটার সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। এই ভোটার তালিকা নিয়েই আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : বন্যার্তদের ঘরের চাবি তুলে দিতে বাঁশখালীতে প্রধানমন্ত্রী

নির্বাচনের তারিখ পরিবর্তন বা কমিশনের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে পরবর্তীতে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে বলেও জানান তিনি।

ইসি সচিব আরও জানান, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে সংশ্লিষ্ট আইনের নথি এখনো পাঠানো হয়নি। নথি প্রক্রিয়াজাত হওয়ার পর তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

রাশেদ খান ‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App