×

জাতীয়

বন্যার্তদের ঘরের চাবি তুলে দিতে বাঁশখালীতে প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০২:৫৮ পিএম

বন্যার্তদের ঘরের চাবি তুলে দিতে বাঁশখালীতে প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কর্মসূচি শেষে চট্টগ্রামের বাঁশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক বন্যায় ঘর হারানো পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর করতে রোববার (৯ আগস্ট) দুপুরে তিনি বাঁশখালী সফর করেন।

দুপুর পৌনে ২টার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসব প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

বাঁশখালীতে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন অনুষ্ঠানস্থলে মানুষের সমাগম শুরু হয়। স্থানীয় বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ সেখানে উপস্থিত হন।

আরও পড়ুন : বাংলাদেশের পর্যটন খাতে একসঙ্গে কাজ করতে চায় ইন্দোনেশিয়া

সফরসূচি অনুযায়ী, বন্যায় ঘর হারানো ১০০টি অসচ্ছল পরিবারের মধ্যে নতুন নির্মিত ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। বাঁশখালী পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়ন থেকে ১০টি করে পরিবারকে এ পুনর্বাসন কর্মসূচির জন্য নির্বাচন করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি ঘরে দুটি কক্ষ ও একটি সংযুক্ত শৌচাগার রয়েছে। উপকূলীয় এলাকার দুর্যোগঝুঁকি বিবেচনায় ঘর নির্মাণে আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করা হয়েছে।

এ ছাড়া চাবি হস্তান্তর অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুকে আর্থিক সহায়তার চেক দেওয়ার কথা রয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাওয়ার কথা রয়েছে। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

আরও পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র নিলো বিএনপি

পরে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় গিয়ে সাবেক আমির আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মধ্যে ঘর নির্মাণের জন্য পরিবারপ্রতি এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচি রয়েছে।

দিনের শেষ কর্মসূচিতে চট্টগ্রাম নগরীতে একটি সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মী এবং তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানায় অভিযান, আটক ২

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানায় অভিযান, আটক ২

২৪ ঘন্টায় হাম উপসর্গে আরো ছয় শিশুর মৃত্যু

২৪ ঘন্টায় হাম উপসর্গে আরো ছয় শিশুর মৃত্যু

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার

সালমান শাহ হত্যা মামলা বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App