×

জাতীয়

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:৫৩ পিএম

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, সঠিক সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি বিবেচনা করা হবে।

সোমবার (১০ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, ভারত সরকার এবং বিমসটেকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণ রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সরকার গঠনের দিনই একটি আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন।

তবে এসব আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন কি না, সে বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়নি সরকার। উপযুক্ত সময়ে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে সকালে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান ড. খলিলুর রহমান।

তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য ভারতকে তাগিদ দেওয়া হয়েছে। এ বিষয়ে ভারত ইতিবাচক ও দায়িত্বশীল সাড়া দেবে বলে বাংলাদেশ আশা করছে।

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে

প্রধানমন্ত্রী ৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে

শেরপুরে বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুরে বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

প্রকল্প আছে সংস্কার নেই; সিংগাইরের চার সড়কে দুর্ভোগ!

প্রকল্প আছে সংস্কার নেই; সিংগাইরের চার সড়কে দুর্ভোগ!

মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না

এনসিপির হুঁশিয়ারি মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App