×

জাতীয়

বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার চাকরি যাচ্ছে, শিগগিরই প্রজ্ঞাপন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম

বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার চাকরি যাচ্ছে, শিগগিরই প্রজ্ঞাপন

ছবি : সংগৃহীত

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে।

বরখাস্তের সিদ্ধান্ত হওয়া পাঁচ কর্মকর্তা হলেন- বিপ্লব কুমার সরকার, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

সংশ্লিষ্ট নথি অনুযায়ী, পাঁচ কর্মকর্তার মধ্যে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

মো. গোলাম রুহানী, যিনি সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই, বর্তমানে সাময়িক বরখাস্ত এবং পলাতক রয়েছেন। সুদীপ কুমার চক্রবর্তীও সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত আছেন।

অন্যদিকে, রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত অবস্থায় পলাতক রয়েছেন। মো. ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত হয়ে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মস্থলে অনুমোদন ছাড়া অনুপস্থিত থাকা এবং পলায়নের অভিযোগে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এখন প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের বিরুদ্ধে নেওয়া এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কী আছে চুক্তিতে, কেনই বা ডিপি ওয়ার্ল্ড?

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা কী আছে চুক্তিতে, কেনই বা ডিপি ওয়ার্ল্ড?

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App