×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী করার পর সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘মন্ত্রীর জুতা টানা’ প্রসঙ্গে যা বললো পুলিশ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত হওয়ার পর দলীয় মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে মন্ত্রিসভার দায়িত্ব ছাড়ার প্রক্রিয়াও শুরু হয়।

ফলে ফখরুলের ছেড়ে দেওয়া এলজিআরডি মন্ত্রণালয়ে দ্রুত নতুন দায়িত্ব বণ্টনের প্রয়োজন দেখা দেয়। প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সালাহউদ্দিন আহমেদকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অন্যদিকে এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে নতুন নেতৃত্ব এলো। নতুন দায়িত্ব বণ্টনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: চ্যানেল 24

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলেজছাত্রীকে তুলে নেয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার

কলেজছাত্রীকে তুলে নেয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার

অতি ভারী বৃষ্টি ও ভূমিধস হতে পারে ৫ জেলায়

অতি ভারী বৃষ্টি ও ভূমিধস হতে পারে ৫ জেলায়

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App