×

জাতীয়

‘মন্ত্রীর জুতা টানা’ প্রসঙ্গে যা বললো পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:৩৬ পিএম

‘মন্ত্রীর জুতা টানা’ প্রসঙ্গে যা বললো পুলিশ

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া প্রচারণাকে অসত্য, বিভ্রান্তিকর ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ। সংস্থাটির ভাষ্য, পুলিশকে হেয় করার উদ্দেশ্যেই এমন প্রচারণা চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি ব্যাখ্যা করা হয়।

পুলিশ জানায়, গত ৭ আগস্ট (শুক্রবার) স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানার আওতাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে নামাজ পড়তে যান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

পুলিশের দাবি, মসজিদে প্রবেশের সময় ওসি নিজের জুতা খুলে ভেতরে যান। নামাজ শেষে তিনি নিজের জুতা হাতে নিয়ে মসজিদ থেকে বের হন। এ সময় মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতাও রাখা ছিল।

আরও পড়ুন: মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ

পুলিশ বলছে, ওই সময়ের একটি দৃশ্যকে কেন্দ্র করে ওসি মন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করছেন—এমন প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রচারণাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং ঘটনার প্রকৃত চিত্রের সঙ্গে এর মিল নেই।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, একটি ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে পুলিশকে হেয় করার চেষ্টা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App