×

জাতীয়

ভারত যাবেন না তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০১:০৩ পিএম

ভারত যাবেন না তারেক রহমান

ছবি : সংগৃহীত

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরি না হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে দিল্লিকে প্রয়োজনীয় তাগিদ দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম।

তিনি জানান, বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে প্রয়োজনীয় অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে ঢাকা। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা ও যোগাযোগ অব্যাহত রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

আরও পড়ুন: ৩ শর্তে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র মন্ত্রণালয়

এর পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজনদেরও বাংলাদেশে প্রত্যর্পণের দাবি জানিয়েছে ঢাকা।

সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে অগ্রগতি এবং দুই দেশের মধ্যে অনুকূল পরিবেশ নিশ্চিত হওয়ার বিষয়টিকে প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৭ সালের রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

বগুড়ার নয়, সে বাংলাদেশের ছেলে

তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী বগুড়ার নয়, সে বাংলাদেশের ছেলে

ভারত যাবেন না তারেক রহমান

ভারত যাবেন না তারেক রহমান

জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে: প্রতিমন্ত্রী নুর

জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে: প্রতিমন্ত্রী নুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App