×

জাতীয়

৩ শর্তে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র মন্ত্রণালয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:৫৪ পিএম

৩ শর্তে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চলছে দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক মহলে। চলতি সপ্তাহেই এ সফর হতে পারে বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ পলাতক আসামিদের ফেরত আনার বিষয়ে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে এ ধরনের অনুকূল পরিবেশ তৈরির জন্য দিল্লিকে বার্তা দিয়েছে ঢাকা।

আরও পড়ুন: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া, ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদেরসহ পলাতক আসামিদের প্রত্যর্পণ এবং দুই দেশের মধ্যে অনুকূল পরিবেশ তৈরি এসব বিষয়কে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

এর মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তবে সফরের তারিখ বা আনুষ্ঠানিক সিদ্ধান্তের বিষয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তদন্ত

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App