×

জাতীয়

বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৩৭ পিএম

বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট

ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরার সারুলিয়ার পশ্চিম নিঝুমবাগ তালেব আলী মসজিদের সামনে কালো টেপ মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি)।

রোববার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর ওই এলাকায় অভিযান চালিয়ে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ইতোমধ্যে বস্তুগুলোর মধ্যে একটি নিষ্ক্রিয় করা হয়েছে।

ঘটনাটির একাধিক ভিডিওতে দেখা যায়, মসজিদের সামনে পুলিশ সদস্যদের উপস্থিতির খবরে আশপাশে বেশ কিছু কৌতূহলী মানুষের ভিড় জমেছে।

আরো পড়ুন: হেলমেট গুদামে আগুন সরু সিঁড়ি-পানি সংকট, হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান বলেন, ‘আমরা বিকাল ৫টায় খবর পাই। এরপর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে কার্যক্রম চালাচ্ছে। এই ঘটনায় সংশ্লিষ্ট একজন আটক আছেন। এর বেশি কিছু আপাতত বলতে পারছি না। আমাদের ঘটনাস্থল থেকে অনেক দূরে রাখা হয়েছে।’

বোম ডিসপোজাল ইউনিটের একজন কর্মকর্তা বলেন, ‘খবর পেয়ে আমাদের লোক সেখানে গেছে। পরিস্থিতি অনুযায়ী তারা কাজ করছেন। আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’

সিটিটিসির এক কর্মকর্তা বলেন, ‘কিছু দিন আগে যাত্রাবাড়ির জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছিল। এই ঘটনার তদন্তে নেমে আসামি ধরতে গিয়ে দুটি বোমা সাদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়। পরে সিটিটিসি বোম ডিসপোজাল ইউনিট গিয়ে একটি নিস্ক্রিয় করেছে। অপরটি নিস্ক্রিয় করার কাজ চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App