×

জাতীয়

ভয়াল সেই ‘বোমা’ হামলার ২১ বছর আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:৪০ পিএম

ভয়াল সেই ‘বোমা’ হামলার ২১ বছর আজ

ছবি : সংগৃহীত

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ২১ বছর পূর্ণ হয়েছে আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালায়। মুন্সীগঞ্জ ছাড়া প্রায় সব জেলার বিভিন্ন স্থানে একযোগে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, সেদিন দেশের প্রায় ৫০০ স্থানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় দুজন নিহত এবং অন্তত ১০৪ জন আহত হন।

ঘটনার পরপরই সারাদেশে ১৫৯টি মামলা করা হয়। এসব মামলায় ৯৬১ জনকে গ্রেপ্তার করা হয় এবং এক হাজার ৭২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

আরও পড়ুন: কাদেরসহ ৭ জনের রায় যে কোনো দিন

২০২৩ সালে পাওয়া তথ্য অনুযায়ী, সিরিজ বোমা হামলার ঘটনায় দায়ের করা ১৫৯ মামলার মধ্যে ১১৮টির বিচার সম্পন্ন হয়েছে। এসব মামলায় ৩৩৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এছাড়া ২৭ আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। তাদের মধ্যে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই সিরিজ বোমা হামলার ঘটনায় জঙ্গিবাদ মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তখন দেশজুড়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App