×

জাতীয়

আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যা বললেন স্বরাষ্টমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যা বললেন স্বরাষ্টমন্ত্রী

ছবি : সংগৃহীত

বাংলাদেশে আল কায়েদা সক্রিয় সেল গঠন করে নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এমন প্রতিবেদনের বিষয়ে ভিন্নমত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রতিবেদনটি অনুমাননির্ভর হওয়ায় এর ভিত্তিতে সরকার কোনো পদক্ষেপ নিতে পারে না।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশে আল কায়েদার ঘাঁটি তৈরির চেষ্টার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি জাতিসংঘের প্রতিবেদনটি এখনো পড়েননি। তবে যতটুকু শুনেছেন, সেখানে সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুমানের ওপর তৈরি কোনো প্রতিবেদনের ভিত্তিতে সরকার পদক্ষেপ নিতে পারে না।

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা সন্তোষজনক, তা জনগণই মূল্যায়ন করবে। সরকারের পক্ষ থেকে পরিস্থিতির উন্নতির চেষ্টা করা হচ্ছে, তবে জনপ্রত্যাশা অনুযায়ী আরও উন্নতি করতে সময় প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রায় ছয় মাসে বিভিন্ন সংস্কারমূলক কাজ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উদ্যোগও দৃশ্যমান হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: ভয়াল সেই ‘বোমা’ হামলার ২১ বছর আজ

সরকারের প্রথম ১৮০ দিনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কয়েকটি সংকট সফলভাবে মোকাবিলা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সংকট তৈরি হলেও বাংলাদেশে দীর্ঘ সময় জ্বালানির দাম বাড়ানো হয়নি বলে দাবি করেন তিনি।

গ্যাস সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটি ও অন্যান্য কারণে সমস্যা দেখা দেয়। পাশাপাশি দেশের গ্যাসের আমদানিনির্ভরতা কমাতে অভ্যন্তরীণ ও অফশোর-অনশোর এলাকায় অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে দেশীয় সম্পদ দিয়ে গ্যাসের চাহিদা পূরণের আশা প্রকাশ করেন তিনি।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, কৃষিঋণের ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের অনুদান ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে।

খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম প্রায় বাস্তবায়িত হয়েছে। খাদ্য সংগ্রহ ও মজুত ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, ১০ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, ১০ জেলে উদ্ধার

 ডিসি অফিসে ‘ছাত্রলীগ নেতার’ চাকরি, বাতিলের দাবিতে মানববন্ধন

ডিসি অফিসে ‘ছাত্রলীগ নেতার’ চাকরি, বাতিলের দাবিতে মানববন্ধন

তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল দুই শিশুর

তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়িভাড়া দিতে হিমশিম খেতেন, সেই অভিনেত্রী আজকের জনপ্রিয় ‘হুররেম’

বাড়িভাড়া দিতে হিমশিম খেতেন, সেই অভিনেত্রী আজকের জনপ্রিয় ‘হুররেম’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App