×

জাতীয়

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৬:০৪ পিএম

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

আজ সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিএন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।

আরও পড়ুন: আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যা বললেন স্বরাষ্টমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন তথ্যটি নিশ্চিত করেছেন।

শাহাদাৎ স্বাধীন বলেন, ‘সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত। এসময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা করেন তারা।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করেছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App